২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলভিরোর শতকে দ. আফ্রিকার স্বস্তি

আলভিরো পিটারসেনের অপরাজিত শতকের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে বিপদে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। হেডিংলিতে দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘিœত প্রথম দিন শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ২৬২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 07:32 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলভিরো পিটারসেনের অপরাজিত শতকের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে বিপদে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। হেডিংলিতে দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘিœত প্রথম দিন শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ২৬২ রান। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ১২০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন পিটারসেন ও অধিনায়ক গ্রায়েম স্মিথ। ৫২ রান করা স্মিথকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেয়ার কৃতিত্ব টিম ব্রেসনানের। প্রথম টেস্টে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ত্রি-শতক করা হাশিম আমলা (৯) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। ওভালে শতক করে স্মিথের দলের জয়ের আরেক নায়ক জ্যাক ক্যালিসও (১৯) বৃহস্পতিবার ব্যর্থ। তবে এবি ডি ভিলিয়ার্সের (৪৭) সঙ্গে পিটারসেনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। ২৬৬ বলে ১২৪ রানে অপরাজিত পিটারসেনের চমৎকার ইনিংসে ১৬টি চার। শেষ বিকেলে দ্রুত দুটো উইকেট ফেলে দিয়ে ইংল্যান্ড অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৬২/৫ (পিটারসেন ১২৪*, স্মিথ ৫২, আমলা ৯, ক্যালিস ১৯, ডি ভিলিয়ার্স ৪৭, স্টেইন ০, রুডলফ ১*; অ্যান্ডারসন ১/৪২, ব্রড ১/৫৫, ব্রেসনান ১/৬৮, ফিন ১/৭৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১৩০ঘ.