২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলিতে জেমস টেলরের টেস্ট অভিষেক

টেস্ট অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস টেলরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস টেলরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলা টেলর আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান রবি বোপারার জায়গায় সুযোগ পাচ্ছেন। প্রায় বছর খানেক পর টেস্ট দলে ফিরেছিলেন বোপারা। কিন্তু ওভালে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ০ ও ২২ রান করেছেন তিনি। এরপর ব্যক্তিগত কারণে হেডিংলি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওভালে ইনিংস ও ১২ রানে হেরে যাওয়ায় ইংল্যান্ডের সামনে এখন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর আশঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৯ঘ.