২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএলের সঙ্গে কপিলের বিচ্ছেদ

অবশেষে ‘বিতর্কিত’ ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন কপিল দেব। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের আবার কাজ করার উজ্জ্বল সম্ভাবনা। বোর্ডের কাছ থেকে দেড় কোটি রুপির ‘বেনিফিট’ আর পেনশনও পেতে পারেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে ‘বিতর্কিত’ ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন কপিল দেব। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের আবার কাজ করার উজ্জ্বল সম্ভাবনা। বোর্ডের কাছ থেকে দেড় কোটি রুপির ‘বেনিফিট’ আর পেনশনও পেতে পারেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, “মিস্টার কপিল দেব আমাদের জানিয়েছেন, তিনি এসেল স্পোর্টস প্রাইভেট লিমিটেড বা আইসিএল থেকে পদত্যাগ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, তিনি সব সময়ই বিসিসিআইকে সমর্থন করে এসেছেন এবং ভবিষ্যতেও করবেন। ভারতীয় ক্রিকেটে কপিলের অবদানকে বিসিসিআই সম্মান জানায়।” বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত সভা শেষে কপিল বলেন, “বিসিসিআই আমাদের কাছে পিতা-মাতার মতো এক প্রতিষ্ঠান। আমরা সবাই তার সন্তানের মতো। অতীতে বিসিসিআইয়ের সঙ্গে কাজ করার সময় আমি ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য কল্যাণকর দিকগুলো দেখতাম। আগামীতেও তা করতে চাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৩ঘ.