২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সহজ জয়

সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড একাদশকে খুব সহজেই ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড একাদশকে খুব সহজেই ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নর্দার্ন ক্রিকেট ইউনিয়ন নির্বাচিত একাদশের বিপক্ষে একই মাঠে স্থানীয় সময় বিকেল ৫টায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবে মুশফিকুর রহিমের দল। কম্বারে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৩ রান করে আয়ারল্যান্ড একাদশ। জবাবে ১৪ ওভার ২ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই তামিম ইকবালের বিদায়ে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। বেশিক্ষণ টেকেন নি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলও (৯)। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে তিনি বিদায় নেন ৩২ রানে। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৭ ওভার ৩ বলে অধিনায়ক মুশফিকুর রহিমের ৬১ রানের জুটি বাংলাদেশকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৯৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ২৫ বলে ৪টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন মুশফিক। দলকে জয়ের খুব কাছে নিয়ে মুশফিক বিদায় নিলেও ৩৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সাকিব। তার ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা। সহ-অধিনায়ব মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ১১ রানে। ২৩ রানে ২ উইকেট নিয়ে স্টুয়ার্ট থম্পসন আয়ারল্যান্ড একাদশের সেরা বোলার। এর আগে মাশরাফি বিন মর্তুজার মারাত্মক বোলিংয়ে ১০ রানেই সাজঘরের পথ ধরেন স্বাগতিক দলের প্রথম তিন ব্যাটসম্যান। শুরুর সেই ধাক্কা পুরো খেলায় আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড একাদশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৫৮/৬। সপ্তম উইকেটে ররি ম্যাককানের (১৫*) সঙ্গে ৪ ওভার ৫ বলে নাইজেল জোনসের ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটির সবাদে একশ পেরুয় স্বাগতিকরা। জোনস অপরাজিত থাকেন ৪১ রানে। ১৪ রানে ৩ উইকেট নিয়ে মাশরাফিই বাংলাদেশের সেরা বোলার। এছাড়া ইলিয়াস সানি ১৪ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২২ ঘ.