২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছেন না গিলেস্পি

গোড়ালির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের পেসার মার্ক গিলেস্পি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোড়ালির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের পেসার মার্ক গিলেস্পি। নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচক কমিটির ব্যবস্থাপক কিম লিটলজন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে গিলেস্পি যাচ্ছেন না। নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটকে লিটলজন বলেন, “টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গিলেস্পির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। তাই দুর্ভাগ্যজনকভাবে টেস্ট দল থেকে তাঁকে সরে দাঁড়াতে হচ্ছে।” শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৮ঘ.