২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও গাজী ট্যাঙ্কের জয়

জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ করেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও আবাহনী। শুক্রবার গাজী ট্যাঙ্ক ১ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে এবং আবাহনী ৩ উইকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ করেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও আবাহনী। শুক্রবার গাজী ট্যাঙ্ক ১ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে এবং আবাহনী ৩ উইকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছে । গাজী ট্যাঙ্ক-শেখ জামাল বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭১ রান করে শেখ জামাল। সর্বোচ্চ ৯৩ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৭৫ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ২টি চার ও ৬টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া গাজী ট্যাঙ্কের সেরা বোলার। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান আসিফ আহমেদের ৮৬ ও তিন নম্বরে নামা অলক কাপালীর ৫৫ রানের সুবাদে মাত্র এক বল আগে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় গাজী ট্যাঙ্ক। ৪২ রানে ৫ উইকেট নিয়ে মেহরাব জুনিয়র শেখ জামালের সেরা বোলার। আবাহনী-মোহামেডান বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩০ রান করে মোহামেডান। ৪৩ রান করে অপরাজিত থাকেন আট নম্বরে ব্যাট করতে নামা ইজাজ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের ব্যাট থেকে। আবাহনীর পক্ষে কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন। জবাবে মার্শাল আইয়ুবের ৪৪, অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের ৩৪, ইলিয়াস সানির ৩৪ ও ফজলে রাব্বির ৩২ রানের সুবাদে এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় আবাহনী। মোহামেডানের পক্ষে অমিত কুমার ও নূর হোসেন মুন্না দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৪৯ঘ.