২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখতে ফতুল্লায় পাইবাস

শুক্রবার জাতীয় দলের অনুশীলন ছিল না। তাই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়া ও প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের মহাগুরুত্বপূর্ণ লড়াই দেখতে ফতুল্ল¬ায় গিয়ে উপস্থিত রিচার্ড পাইবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার জাতীয় দলের অনুশীলন ছিল না। তাই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়া ও প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের মহাগুরুত্বপূর্ণ লড়াই দেখতে ফতুল্ল¬ায় গিয়ে উপস্থিত রিচার্ড পাইবাস। কয়েক দিন আগে বাংলাদেশে এলেও প্রিমিয়ার লিগের উত্তাপ ঠিকই টের পেয়েছেন জাতীয় দলের নতুন কোচ। তিনি জানান, “ঘরোয়া ক্রিকেটে এ ধরনের খেলার সংখ্যা বাড়লে তরুণ খেলোয়াড়রা উপকৃত হবে। আন্তর্জাতিক সূচীর সঙ্গে তাল মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের সূচী সাজানো হলে জাতীয় দলের খেলোয়াড়রাও নিয়মিত খেলার সুযোগ পাবে।” “নিয়মিত খেলার মধ্যে থাকাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার ব্যাপারটা আসবে পরে,” যোগ করেন পাইবাস। আপাতত তার ভাবনা জুড়ে এ মাসের জিম্বাবুয়ে এবং আগামী মাসের ইউরোপ সফর। তিনি বলেন, “আমাদের সামনে অনেকগুলো ম্যাচ। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ আছে। এরপর আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষেও খেলবো। এই ম্যাচগুলোতে ভালো খেলা খুবই জরুরী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৪ঘ.