২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলকে ফিরে পেয়ে খুশি স্যামি

ক্রিস গেইল দলে ফেরায় দারুণ খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তার দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে গেইলের অন্তর্ভুক্তি ক্যারিবীয়দের দারুণ অনুপ্রাণিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইল দলে ফেরায় দারুণ খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তার দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে গেইলের অন্তর্ভুক্তি ক্যারিবীয়দের দারুণ অনুপ্রাণিত করবে। স্যামির প্রত্যাশা, সমস্যা ছাড়াই দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন গেইল। তিনি বলেন, “গেইল একজন পেশাদার খেলোয়াড়। সে কী করতে পারে তা আমরা ভালো মতোই জানি।” এই মুহূর্তে গেইল বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান। ২২৮টি ওয়ানডেতে ১৯টি শতকসহ প্রায় ৪০ গড়ে ৮০৮৭ রান করেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুন থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৯ঘ.