২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতেই মুখোমুখি হতে পারে পাকিস্তান-অস্ট্রেলিয়া

নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে বেশির ভাগ ‘ঘরোয়া’ সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিও সেখানেই আয়োজনের চিন্তা-ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েক দিনেই মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে বেশির ভাগ ‘ঘরোয়া’ সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিও সেখানেই আয়োজনের চিন্তা-ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েক দিনেই মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তারা। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রথমে সেখানেই সিরিজটি আয়োজন করতে চেয়েছিলো পাকিস্তান। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি লিগের কারণে শ্রীলঙ্কা সিরিজটি আয়োজনে রাজি নয়। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজটির ভেন্যু হিসেবে মালয়েশিয়ার কথাও বিবেচনা করছে পিসিবি। তবে শ্রীলঙ্কার সঙ্গে আবহাওয়াগত সাদৃশ্যের কারণে আমিরাতেই সিরিজটি হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে পিসিবির এক সূত্র। অগাস্টের এই লড়াইয়ে পাঁচটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৬ঘ.