২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের কাছে হারে রাজস্থানের স্বপ্ন ভঙ্গ

গুরুত্বপূর্ণ ম্যাচে ডেকান চার্জার্সের কাছে ৫ উইকেটে হেরে প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে সাবেক চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের। এই জয়ের পরও ১৫ খেলায় ডেকানের পয়েন্ট ৭ আর সমান খেলায় রাজস্থানের পয়েন্ট ১৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুরুত্বপূর্ণ ম্যাচে ডেকান চার্জার্সের কাছে ৫ উইকেটে হেরে প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে সাবেক চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের। এই জয়ের পরও ১৫ খেলায় ডেকানের পয়েন্ট ৭ আর সমান খেলায় রাজস্থানের পয়েন্ট ১৪। হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৬ রান করে রাজস্থান। জবাবে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ডেকান। লক্ষ্য তাড়া করতে নেমে শিখর ধাওয়ানের (২৬) সঙ্গে আকসাথ রেড্ডির ৬৩ রানের উদ্বোধনী ডেকানকে দারুণ সূচনা এনে দেয়। দলীয় ৮৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে রেড্ডি করেন ৪২ রান। এরপর অধিনায়ক ক্যামেরন হোইয়াই (১) ক্রিসে লিন (৬) দ্রুত বিদায় নিলেও জেপি ডুমিনি (২৬), পার্থিব প্যাটেল (১০) ও আশিষ রেড্ডির (১০*) দায়িত্বশীল ব্যাটিং ডেকানকে তৃতীয় জয় এনে দেয়। এর আগে ৮ রানেই অজিঙ্কিয়া রাহানের (৭) বিদায়ে শুরুতেই অস্বস্তি¡তে পড়ে রাজস্থান। শেষ ওয়াটসনের (১৩) সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক রাহুল দ্রাবিড় (৩৯)। দলীয় ৭৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দ্রাবিড়ের বিদায়ের ওয়াইজ শাহর ২৮ ও অশোক মেনারিয়ার ২০ রানের সুবাদে একশ পেরোয় রাজস্থান। ডেকানের পক্ষে ডেল স্টেইন, অমিত মিশ্র ও বীর প্রতাপ সিং দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৫ ঘ.