২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনটা ভালো কাটেনি স্বাগতিকদের

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচের প্রথম দিনটা তেমন ভালো কাটেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৭৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচের প্রথম দিনটা তেমন ভালো কাটেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৭৪ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওমর ফারুক (১৬) ও আরিয়ান ফাহিম (৮) ২৫ রানের উদ্বোধনী জুটি গড়লেও মাত্র ১ রানের ব্যবধানে ফারুক, ফাহিম ও আমিনুল ইসলামের (০) বিদায়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। আসাদুর রহমানের (৮) সঙ্গে জালালউদ্দিন (২৭) ৩৩ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু দলীয় ৫৯ রানে আসাদের বিদায়ের ২ রান পর জালালও তাকে অনুসরণ করেন। এরপর অধিনায়ক রাব্বি হাসান (১০) এবং মুনিরুল ইসলামের (৭) ব্যর্থতায় বিপদ বেড়ে যায় আরো। ৮৮ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের খাদের কিনারা থেকে টেনে তোলেন রিয়াজুল ইসলাম ও কাজী অনিক। অষ্টম উইকেটে ৭৭ রানের জুটি গড়েন দুজনে। দলীয় ১৬৫ রানে অনিক (৪৯) বিদায় নেয়ার পর আলিফ আকতারকে (১*) নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেন রিয়াজ (৪৪*) । ৫৫ রানে ৩ উইকেট নিয়ে সিএবি অনূর্ধ্ব-১৫ দলের সেরা বোলার আংশুমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৯ ঘ.