২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ফিরে পেয়ে উচ্ছ্বসিত চন্দরপল

তিন বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে পেয়ে দারুণ খুশি শিবনারায়ণ চন্দরপল। আসন্ন ইংল্যান্ড সফরে ভালো করার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে পেয়ে দারুণ খুশি শিবনারায়ণ চন্দরপল। আসন্ন ইংল্যান্ড সফরে ভালো করার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান। চন্দরপল বলেন, “টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থান ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। ইদানিং আমি ভালোই ব্যাটিং করেছি। ক্রিজে আপনার সময়টা যখন ভালো যাবে তখন আপনি প্রতি ইনিংসেই ভালো খেলার চেষ্টা করবেন। “ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিয়ে দলের অন্যদের মতো আমিও আত্মবিশ্বাসী। যা অর্জন করতে চাই আগামী কয়েক সপ্তাহ আমার সেদিকেই দৃষ্টি নিবদ্ধ থাকবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫২ ঘ.