ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে কলকাতা নাইট রাইডার্স ও ডেকান চার্জার্সের মধ্যকার মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ।
বেশ কয়েক দফা মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় রাত সাড়ে দশটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেল ডেকান। আগের ৫ খেলার সব কটিতেই হেরেছে দলটি।
অন্য দিকে আগের ৭ খেলার ৪টিতেই জেতা কলকাতার জন্য পয়েন্ট ভাগাভাগি করাটা বেশ হতাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৭ ঘ.
bdnews24