২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাই সুপার কিংসের চতুর্থ জয়

শনিবার আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। সপ্তম ম্যাচে চেন্নাইয়ের এটি চতুর্থ জয়। সমান ম্যাচে রাজস্থানের তৃতীয় হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। সপ্তম ম্যাচে চেন্নাইয়ের এটি চতুর্থ জয়। সমান ম্যাচে রাজস্থানের তৃতীয় হার। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪৬ রান করে রাজস্থান রয়্যালস। সর্বোচ্চ ৫২ রান আসে ওয়েইস শাহর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান অশোক মেনারিয়ার। রাজস্থানের অধিনায়ক রাহুল দ্রাবিড় করেন ২৬ রান। জবাবে সুব্রামানিয়াম বদ্রিনাথ (১৫) ও ফাফ দু প্লেসির ৫৫ রানের উদ্বোধনী জুটি জয়ের পথে এগিয়ে দেয় স্বাগতিকদের। দু প্লেসি ৭৩ ও সুরেশ রায়না ২৬ রান করে বিদায় নিলেও গতবারের চ্যাম্পিয়নদের জয় এনে দিয়েই মাঠ থেকে ফেরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৫*) ও ডোয়াইন ব্রাভো (১৬*)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৪ ঘ.