২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা পেয়ে ভারতে আজহার মেহমুদ

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। তাই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে খেলতে আর কোনো বাধা নেই তার। এর মধ্যে ভারতে পৌঁছেও গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে ভারতের ভিসা পেয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। তাই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে খেলতে আর কোনো বাধা নেই তার। এর মধ্যে ভারতে পৌঁছেও গেছেন তিনি। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ভারতে আসতে পারছিলেন না ব্রিটেনের নাগরিকত্ব পাওয়া মেহমুদ। প্রথমে তার ভিসা দিতে গড়িমসি করে ভারতীয় সরকার। পরে শুধুমাত্র দিল্লি ও চন্ডিগড়ে যাওয়ার ভিসা পান তিনি। বুধবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব-কলকাতা নাইট রাইডার্স ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন মেহমুদ। তবে প্রথম একাদশে সুযোগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৪ ঘ.