২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাথান লিয়ন এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে এখনো ৫৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে অতিথিদের এগিয়ে রেখেছেন নাথান লিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে এখনো ৫৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে অতিথিদের এগিয়ে রেখেছেন নাথান লিয়ন। কার্লটন বাফ ১৭ রানে ব্যাট করছেন। ফিদেল এডওয়ার্ডস এখনো রানের খাতা খুলেন নি। এর আগে ৩ উইকেটে ৪৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অতিথিদের হতাশ করে আগের দিনের ১১ রানের জুটিটাকে সকালে ৬২ পর্যন্ত টেনে নিয়ে যান ড্যারেন ব্রাভো ও চন্দরপল। ব্রাভোকে (৩৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলে অতিথিদের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন মাইক হাসি। প্রথম ঘন্টার শেষ দিকে দলীয় ১০০ রানে ব্রাভোর বিদায়ের পর স্বাগতিকদের টেনে তুলেন চন্দরপল ও নরসিং দেওনারায়ণ। পঞ্চম উইকেটে চন্দরপল ও দেওনারায়ণ ১৩০ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। অর্ধশতকে পৌঁছানোর পরপরই দেওনারায়ণকে সাজঘরে ফেরত পাঠিয়ে উইকেট শিকার শুরু করেন লিয়ন। পরের ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে লিয়ন বিদায় করেন চন্দরপলকেও (৯৪)। চন্দরপল তার ২১৭ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ১টি ছক্কা দিয়ে। এর পর অধিনায়ক ড্যারেন স্যামি (১), শেন শিলিংফোর্ড (১) ও কেমার রোচকে (০) দ্রুত বিদায় করে দিয়ে স্বাগতিকদের লিড নেয়ার স্বপ্ন ভেঙ্গে দেন লিয়ন। এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৩০/৪। সেখান থেকে লিয়নের আঘাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২৫২/৯। ৬৮ রানে ৫ উইকেট নিয়ে লিয়নই অতিথিদের সেরা বোলার। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩১১ (ওয়ার্নার ২৯, কাওয়ান ২৮, ওয়াটসন ৫৬, পন্টিং ৭, ক্লার্ক ৪৫, হাসি ৭৩, ওয়েড ১১, প্যাটিনসন ৩২, হিলফেনহস ৫, লিয়ন ৭*, বীয়ার ২; রোচ ৫/১০৫, শিলিংফোর্ড ৩/৯২, দেওনারায়ণ ২/৩২) ওয়েস্ট ইন্ডিজ: ২৫২/৯ (বারাথ ৭, ব্র্যাথওয়েইট ০, পাওয়েল ১৯, ব্রাভো ৩৮, চন্দরপল ৯৪, দেওনারায়ণ ৫৫, বাফ ১৭*, স্যামি ১, শিলিংটফোর্ড ৪, রোচ ০, ফিদেল ০*; লিয়ন ৫/৬৮, হাসি ১/১৯, হিলফেনহস ১/৩৯, প্যাটিনসন ১/৪০ বীয়ার ১/৫২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৩৭ ঘ