২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে জাকা আশরাফের হুমকি

বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’কে তিনি বলেন, “বাংলাদেশ আমাদের এখানে না এলে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আমরা পুনরায় চিন্তা-ভাবনা করবো। তবে আশা করি এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হবে না।” ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিসিবি এ মাসেই পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলো বাংলাদেশকে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যায়। দেশে ফিরে পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেতও দেন বিসিবি সভাপতি। তবে পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৪ ঘ.