২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতের অবনমন

এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে ভারত। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে দুই নম্বরে ছিলো বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু হেরে যাওয়ায় তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়ায় ১১৬। এক ধাপ নেমে তাদের অবস্থান এখন তৃতীয়। ভারতের অবনমনে দুই নম্বরে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১৮। ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪৩ঘ.