ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার রাতে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রুনাকো মর্টন।
ত্রিনিদাদে একটি ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় ৩৩ বছর বয়সী মর্টনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি খুঁটির সঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সময় রাত ১১টায় দুর্ঘটনাটি ঘটে।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মর্টন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫টি টেস্ট, ৫৬টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১০ সালের ফেব্র“য়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার পর তিনি আর জাতীয় দলে সুযোগ পাননি।
টেস্টে চারটি অর্ধশতকসহ ২২.০৩ গড়ে ৫৭৩ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান মর্টন। ওয়ানডেতে দুটো শতক ও ১০টি অর্ধশতকসহ ৩৩.৭৫ গড়ে ১৫১৯ রান এসেছে তার ব্যাট থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৫ঘ.
bdnews24