২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধারণ জয় দিয়ে সেমিফাইনালে বরিশাল বার্নার্স

বিপিএলের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ১৬ ওভারের মধ্যে ১৫১ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে হতো বরিশাল বার্নার্সকে। তবে তার এক ওভার আগে অর্থাৎ ১৫ ওভারেই জিতে গেছে তারা। রোববার চট্টগ্রাম কিংসকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালও নিশ্চিত করেছে বরিশাল বার্নার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপিএলের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ১৬ ওভারের মধ্যে ১৫১ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে হতো বরিশাল বার্নার্সকে। তবে তার এক ওভার আগে অর্থাৎ ১৫ ওভারেই জিতে গেছে তারা। রোববার চট্টগ্রাম কিংসকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালও নিশ্চিত করেছে বরিশাল বার্নার্স। ১০ খেলায় ১০ পয়েন্ট নিয়ে নেট রান রেটে চট্টগ্রাম কিংসকে (+০.০৭৮) পেছনে ফেলে দিয়েছে বরিশাল বার্নার্স (+০.১৭৮)। চট্টগ্রামের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। শেষ চারের জন্য সোমবারের ম্যাচ দুটির দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সোমবারের প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলবে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স (১০ পয়েন্ট, নেট রান রেট +০.২৮৭)। আর দ্বিতীয় ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসের (১০ পয়েন্ট, রান রেট +০.২৭৭) প্রতিপক্ষ সিলেট রয়্যালস। রোববারের প্রথম ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুরন্ত রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫০ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে অধিনায়ক ব্র্যাড হজের অর্ধশতকের সুবাদে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স। লক্ষ্য তাড়া করতে নেমে হজের সঙ্গে আহমেদ শেহজাদের (৪৩) ১০৯ রানের উদ্বোধনী জুটি বরিশাল বার্নার্সের সহজ জয়ের ভিত গড়ে দেয়। শেহজাদের ৩০ বলের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা। শেহজাদের বিদায়ের পরও থামেনি হজের আক্রমণাত্মক ব্যাটিং। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লি¬উ হওয়ার আগে ৬৭ রানের এক চমৎকার ইনিংস আসে তার ব্যাট থেকে। ৩৬ বলের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো। হজের বিদায়ের পর দ্রুত রান তুলতে গিয়ে মোহাম্মদ মিঠুন (০) ও মুমিনুল হক (১) আউট হয়ে গেলে চাপে পড়ে যায় বরিশাল বার্নার্স। তবে ফিল মাস্টার্ডের ১৮ বলের ২৪ রানের ইনিংসটি দারুণ জয় এনে দেয় তাদের। এর আগে চট্টগ্রাম কিংসের ইনিংসের শুরুতে আর শেষে ছিলো বিস্তর ফারাক। জেসন রয় ও জিয়াউর রহমানের (২৪) ৫১ রানের উদ্বোধনী জুটি দারুণ সূচনা এনে দিয়েছিলো তাদের। জিয়ার বিদায়ের পরও রয়ের তান্ডব থামেনি। নাজমুল অপুকে ফিরতি ক্যাচ দেয়ার আগে ৪২ রান করেন রয়। ২৫ বলের ইনিংসটি ৬টি চার ও একটি ছক্কায় সাজানো। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে ৬৫ আর ১০ ওভারে ৯২ রান তুলেছিলো চট্টগ্রাম কিংস। তবে শেষ দশ ওভারে ৫৮ রানের বেশি করতে পারেনি তারা। অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ (৩), জহুরুল ইসলাম (০), ফরহাদ রেজা (৫) ও কেভন কুপার (০) ব্যর্থ হলেও নাসির জামশেদ (১০ বলে ১১), ডোয়াইন ব্রাভো (২০ বলে ২৬) ও ব্রেন্ডন টেলরের (৩৬ বলে ২৫) সৌজন্যে শেষ পর্যন্ত দেড়শ পর্যন্ত যেতে পেরেছে চট্টগ্রাম কিংস। ২৫ রানে ৩ উইকেট নিয়ে ইয়াসির আরাফাত বরিশাল বার্নার্সের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৮ ঘ.