২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড দলে অ্যাসলে

চোটের কারণে নভেম্বরের শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির। দলের একমাত্র নতুন মুখ লেগস্পিন-অলরাউন্ডার টড অ্যাসলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে নভেম্বরের শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির। দলের একমাত্র নতুন মুখ লেগস্পিন-অলরাউন্ডার টড অ্যাসলে। সফরে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে অতিথিরা। নিউজল্যান্ডের জাতীয় নির্বাচন ম্যানেজার কিম লিটলজন বলেন, “গত শীতে সফর করা দলটির উপরই ভরসা রেখেছি আমরা। দলে তেমন কোনো পরিবর্তন নেই, একমাত্র নতুন মুখ টড অ্যাসলে।” তরুণ নেথুলার বদলে দলে এসেছেন অ্যাসলে। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সফরে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি। ৩০ অক্টোবর একমাত্র টি-টোয়েন্টি। ১ নভেম্বর প্রথম, ৪ নভেম্বর দ্বিতীয়, ৬ নভেম্বর তৃতীয়, ১০ নভেম্বর চতুর্থ ও ১২ নভেম্বর পঞ্চম ওয়ানডে। ১৭ নভেম্বর থেকে প্রথম এবং ২৫ নভেম্বর থেকে দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: রস টেলর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, অ্যান্ড্রু এলিস, জেমস ফ্র্যাঙ্কলিন, রনিল হিরা, রব নিকোল, টম ল্যাথাম, ব্রেন্ডন ম্যাককলাম, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, জ্যাকব ওরাম, টিম সাউদি, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন। টেস্ট দল: রস টেলর (অধিনায়ক), টড অ্যাসলে, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ড্যানিয়েল ফ্লিন, জেমস ফ্র্যাঙ্কলিন, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, রব নিকোল, জীতেন প্যাটেল, টিম সাউদি, ক্রুগার ভ্যান উইক, নেইল ওয়েগনার ও কেন উইলিয়ামসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৯ ঘ.