২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের ফ্র্যাঞ্চাইজি হয়েছে ওয়ালটন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের ফ্র্যাঞ্চাইজি হয়েছে ওয়ালটন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। বিসিবির টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনসংযোগ ও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। দশ বছরের জন্য ঢাকা বিভাগ দলের পরিচালনার ভার নিয়েছে ওয়ালটন। প্রথম বছরের জন্য ৫০ লক্ষ টাকা দেবে তারা। চুক্তি স্বাক্ষর শেষে লিপু বলেন, “১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগের গভর্নিং কাউন্সিলের সভা। এরপরই সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে।” এবার জাতীয় লিগের ফরম্যাটে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন লিপু। তিনি বলেন, “এবার দুটো দলকে ছাড়াই জাতীয় লিগ হতে পারে। ঢাকা মেট্রোর জন্য ওয়ালটন আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা মেট্রো নাও থাকতে পারে। তাই ঢাকা বিভাগকে বেছে নিয়েছে তারা।” চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস, ওয়ালটনের প্রথম জ্যেষ্ঠ উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৪ঘ.