ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা টি-টোয়িন্টি বিশ্বকাপের প্রথম সেফাইনালে গত দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রোববার ফাইনাল।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৭ ওভার ২ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সেরা ও অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের ৩৩ ও লিডিয়ার গ্রিনওয়ের ২২ ও সারাহ টেলরের অপরাজিত ২১ রানের সৌজন্যে ১৬ বল অব্যহৃত রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আসরের একমাত্র অপরাজিত দলটি।
নিউজিল্যান্ডের সিয়ান রুক ২২ রানে ২ উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে অ্যামি সাটারওয়াইটের ৩০, কেটি মার্টিনের ১৯ ও নিকোলা ব্রাউনের ১৮ রানের সৌজন্যে এক পর্যায়ে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৮৩/৫। সেখান থেকে ১০ রানে ৩ উইকেট হারিয়ে একশও করতে পারেনি দলটি।
ইংল্যান্ডের পক্ষে ড্যানিয়েল ওয়াইট ও হলি কলভিন দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩৩ ঘ.
bdnews24