ঢাকা, ০৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। হতাশা ভুলে আগামীতে ভালো খেলার প্রতিশ্র“তি দিয়েছে জাতীয় দল।
নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও নির্বাচকদের বৃহস্পতিবারের সভায় ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সভা শেষে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের হার এবং খেলোয়াড়দের ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করেছি। ক্রিকেটারদের ফিটনেসে সমস্যা ছিল।”
“বিশ্বকাপে ব্যর্থতার পেছনে টেকনিক্যাল কিছু সমস্যাও ছিল। আমরা কোচ ও ক্রিকেটারদের বক্তব্য শুনেছি, তাদের সমস্যার কথা শুনেছি। পেসারদের ফিটনেসে ঘাটতি আছে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে এই ঘাটতি কিভাবে কাটানো যায় তা নিয়েও আমরা কথা বলেছি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৮ঘ.
bdnews24