২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথিদের ৫৪ রানে অলআউট করে ‘এ’ দলের সহজ জয়

ওয়েস্ট ইন্ডিজ হাইপারফম্যান্স দলকে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ অতিথিদের। বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ হাইপারফম্যান্স দলকে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ অতিথিদের। বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ওয়ানডেতে হারের পর শক্তির বাড়াতে জিয়াউর রহমান, আবুল হাসান, মুমিনুল হক, সৌম্য সরকারদের ডাকা হয় ‘এ’ দলে। তৃতীয় ম্যাচে খেলেছেন চার জনই। আগের দুই ম্যাচে বসে থাকলেও মঙ্গলবার মাঠে নেমেছেন আসিফ আহমেদ ও মাহমুদুল হাসানও। অধিনায়ক রকিবুল হাসান বাদ পড়ায় শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেন এনামুল হক জুনিয়র। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় হাই পারফরম্যান্স দল। জবাবে ৮ ওভার ৪ বলে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ‘এ’ দল। লক্ষ্য তাড়া করতে নেমে শাহরিয়ার নাফীসের (৪) উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। মুমিনুল ২৫ ও আনামুল হক ২৩ রানে অপরাজিত থাকেন। উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য দুই বল খেলে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। এর আগে ব্যাট করতে নেমে অতিথি দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেন নি। চার নম্বর ব্যাটসম্যান কেডি লেসপরিস (১৫) ও পাঁচ নম্বর ব্যাটসম্যান ইয়ানিক ক্যারিয়াহ (অপরাজিত ১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে না পারায় কোনো মতে পঞ্চাশ পেরুয় অতিথিরা। ‘এ’ দলের পক্ষে এনামুল, নাঈম ইসলাস, সৌম্য ও হাসান দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৫৩ ঘ.