২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটাই আমার দেখা অস্ট্রেলিয়ার সেরা পেস আক্রমণ: শেবাগ

অস্ট্রেলিয়ার বর্তমান পেস আক্রমণকেই মুখোমুখি হওয়া সেরা পেস আক্রমণ বলে মনে করেন ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বর্তমান পেস আক্রমণকেই মুখোমুখি হওয়া সেরা পেস আক্রমণ বলে মনে করেন ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। ২০০১ সালে টেস্ট অভিষিক্ত শেবাগ ৯৫ টেস্টে ৮,০৯৮ রান করেছেন। বেন হিলফেনহস, পিটার সিডল, রায়ান হ্যারিস, জেমস প্যাটিনসন ও মিচেল স্টার্ককে নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে প্রথম তিন টেস্টে দাঁড়াতেই পারেনি ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ। এমনকি সিরিজে ভারতের একজনও শতক করতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করে শেবাগ বলেন, “তারা ঠিক জায়গায় বল ফেলে এবং বাউন্ডারি মারার মতো বলই দেয় না বলা যায়। এটাই আমার দেখা সেরা বোলিং আক্রমণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার।” গত বছর ইংল্যান্ড সফরে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়া ভারত এখন অস্ট্রেলিয়াতেও একই লজ্জার আশঙ্কায়। অস্ট্রেলিয়ায় ভারতের দুর্দশা সম্পর্কে শেবাগ বলেন, “আমি খুবই হতাশ। গত দশ বছর বিদেশের মাটিতে আমরা ভালো খেলেছি। কিন্তু দেশের বাইরে সর্বশেষ দুটি সিরিজে কিছুই ঠিকঠাক হয়নি। যদিও আমরা প্রচুর পরিশ্রম করছি এবং নিজেদের সেরাটা দেয়ার সর্বাত্মক চেষ্টা করছি। কিন্তু মাঠে নেমে সফল হতে পারছি না। এটা অবশ্য জীবনেরই অংশ, খেলারও।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৩ঘ.