ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন বোর্ডের মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন চৌধুরী সুজন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
১০ জানুয়ারি বিসিবি সিইও মনজুর আহমেদের আকস্মিক মৃত্যুতে পদটি শূন্য হয়ে পড়ে।
নিজাম উদ্দিন চৌধুরী এরআগেও ২০০৮ সালের ফেব্র“য়ারি থেকে ২০১০ সালের অগাস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীদের কমিটিতে তিনি বিসিবির প্রতিনিধিত্বও করেন (২০০৮-১০)। এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী বোর্ডেও প্রতিনিধিত্ব করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৫৮ ঘ.
bdnews24