২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে জিতেছে টাঙ্গাইল ও জামালপুর

দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলের খেলায় সোমবার চতুর্থ দিনে জিতেছে টাঙ্গাইল ও জামালপুর জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলের খেলায় সোমবার চতুর্থ দিনে জিতেছে টাঙ্গাইল ও জামালপুর জেলা দল। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টাঙ্গাইল জেলা দল ৯ উইকেটে হারায় ময়মনসিংহ জেলা দলকে। সকালে টস জিতে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা দল ৫৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে টাঙ্গাইল জেলা দল মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৫৭ রানে পৌঁছে যায়। বিজয়ী দলের পক্ষে পিংকী নেন ৪ উইকেট। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় জামালপুর জেলা দল গাজীপুর জেলা দলকে ৬ উইকেটে হারায়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮২ রানে গুটিয়ে যায় গাজীপুর জেলা দল। জবাবে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করে ম্যাচ জিতে নেয় জামালপুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১০৯ ঘ.