ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিলেটে সিরিজের শেষ দুই ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন অলক কাপালী।
শনিবার চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সোম ও বুধবার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোনো দলকে বেশি ক্ষতিগ্রস্থ না করার নীতি গ্রহণ করায় প্রতি ম্যাচের জন্য আলাদা দল গঠন করছেন নির্বাচকরা।
দল: অলক কাপালী (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসিরুদ্দিন ফারুক, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাঈম ইসলাম, মোশারফ হোসেন, সোহাগ গাজী, নূর হোসেন, নাজমুল অপু, ফরহাদ রেজা ও আল আমিন।
পঞ্চম ওয়ানডেতে জহুরুল ইসলাম খেলবেন না। তার বদলে জুনায়েদ সিদ্দিক দলে আসবেন। এছাড়া খেলবেন নাজমুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৩ ঘ.
bdnews24