২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্টি পানেসারকে দলে চান সোয়ান

টেস্ট দলে বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসার উপস্থিতিতে ইংল্যান্ড দারুণ সুবিধা পাবে বলে মনে করছেন দলের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট দলে বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসার উপস্থিতিতে ইংল্যান্ড দারুণ সুবিধা পাবে বলে মনে করছেন দলের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। ‘দ্য সান’ এ এক কলামে সোয়ান লেখেন , “আশা করছি ইংল্যান্ড দুজন স্পিনার খেলাবে। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অন্য প্রান্তে মন্টি পানেসার বল করলে তা আমার জন্য দারুণ ব্যাপার হবে।” “মন্টি এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে আমাদের পাওয়া জয়ে তার ৮ উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে,” যোগ করেন তিনি। অন্য প্রান্তে একজন স্পিনারের সঙ্গেই খেলতে পছন্দ করেন জানিয়ে সোয়ান আরো লেখেন, “অন্য প্রান্তে এক স্পিনারের সঙ্গে খেলতে চাই আমি। ব্যাটসম্যানদের ঘিরে থাকা ফিল্ডারদের ছন্দ আমি খুব পছন্দ করি। আর ভালোবাসি তাদের সঙ্গে করা পরিহাস।” “আমরা দুজন দুই প্রান্তে এক সঙ্গে আক্রমণ চালাতে পারি কিংবা আরেকজনকে বিশ্রাম দিতে পারি। তবে আমাদের প্রথমে পিচ দেখতে হবে। তবে এটি যদি প্রস্তুতি ম্যাচের মতো হয় সেক্ষেত্রে দুই স্পিনার খেলানো সম্ভব,” যোগ করেন সোয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৪৮ ঘ.