২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও মোহামেডানের জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে হার মেনেছিলো আবাহনী-মোহামেডান দুদলই। তবে রোববার জিতে নতুন বছরটা ভালোভাবেই শুরু করলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারের লিগের অন্যতম আলোচিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর মোহামেডান ৩৩ রানে জিতেছে প্রাইম দলেশ্বর ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে হার মেনেছিলো আবাহনী-মোহামেডান দুদলই। তবে রোববার জিতে নতুন বছরটা ভালোভাবেই শুরু করলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারের লিগের অন্যতম আলোচিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর মোহামেডান ৩৩ রানে জিতেছে প্রাইম দলেশ্বর ক্লাবের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে গাজী ট্যাঙ্ক সহজেই ৮২ রানে সূর্যতরুণকে হারিয়েছে। আবাহনী-শেখ জামাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শামসুর রহমান ও জিহান মুবারকের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২২৫ রান করে শেখ জামাল। জবাবে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪৭ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় আবাহনী। এরপর পিটার ডেভিড (৪২) ও ফরহাদ হোসেন (১৫) ৫৩ রানের জুটি গড়লেও ২ উইকেটে ১০২ রান থেকে ৫ উইকেটে ১১০ রানে পরিণত হয়ে চাপের মধ্যে পড়ে যায় তারা। এই অবস্থায় ষষ্ঠ উইকেটে ইলিয়াস সানির সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে আবাহনীকে খেলায় ফিরিয়ে আনেন মাহমুদুল্ল¬াহ। ৩৯ রান করে সানি আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন তিনি। খেলা শেষ হওয়ার সময় আবাহনীর অধিনায়ক অপরাজিত ছিলেন ৫১ রানে। শেখ জামালের পক্ষে সোহরাওয়ার্দী শুভ ও সুজিত পারবাতানি দুটি করে উইকেট নেন। এর আগে মুবারকের ৫৫ ও শামসুরের ৫১ রান লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছিলো প্রথম ম্যাচে মোহামেডানকে হারানো শেখ জামালকে। আবাহনীর পক্ষে ফরহাদ রেজা ৩ উইকেট নেন ৪০ রানে। মোহামেডান-প্রাইম দলেশ্বর বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রাইম দলেশ্বর। রাজিন সালেহর (৫৯) অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে মোহামেডান ২১৫ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে। চতুর্থ উইকেট জুটিতে রাজিন-নাঈমের অবদান ৮১ রান। প্রাইম দলেশ্বরের পক্ষে কায়সার আব্বাস ৬ উইকেট নেন ৩৬ রানে। জবাবে মানভিন্দর সিং (৪৪) ও মিজানুর রহমানের (৩২) ৫৮ রানের উদ্বোধনী জুটি সত্ত্বেও ৪৭ ওভার ৪ বলে ১৮২ রানেই অলআউট হয়ে যায় প্রাইম দলেশ্বর। ব্যাটিংয়ের মতো বল হাতেও সফল নাঈম। ৩৫ রানে ৩ উইকেট নেন তিনি। গাজী ট্যাঙ্ক-সূর্যতরুণ ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২২৯ রান করে গাজী ট্যাঙ্ক। ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যাওয়া গাজী ট্যাঙ্ক খেলায় ফেরে ষষ্ঠ উইকেটে আইয়ুব দোগার (৩৮) ও মিথুনের ১০৪ রানের জুটির সৌজন্যে। মিথুনের ৮৩ বলে খেলা ৮২ রানের চমৎকার ইনিংস সাজানো ছিলো ৯টি চার ও একটি ছক্কায়। দশ নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ সামি করেন মূল্যবান ৩১টি রান। নয় নম্বর ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু অপরাজিত থাকেন ২৯ রানে। সূর্যতরুণের পক্ষে শফিউল ইসলাম ৪ উইকেট নেন ৩৯ রানে। জবাব দিতে নেমে ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে সূর্যতরুণ। ষষ্ঠ উইকেটে রাজা আলী (৪২) ও ইমরান উল্ল¬াহর (৩৯) ৭২ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো তাদের। কিন্তু এরপর সাজিদ হোসেন (অপরাজিত ২২) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে ১৪৭ রানেই থেমে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪০ঘ.