২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ ফিল্ডিং, বোলিংকে দায়ী করলেন ভেট্টোরি

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী খেলায় ওয়ারিয়র্সের কাছে হারার জন্য খারাপ ফিল্ডিং ও বোলিংকে দায়ী করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী খেলায় ওয়ারিয়র্সের কাছে হারার জন্য খারাপ ফিল্ডিং ও বোলিংকে দায়ী করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ব্যাঙ্গালোরে ভেট্টোরির দল প্রথমে ব্যাটিংয়ে নেমে রান করে ৮ উইকেটে ১৭২। শ্বাসরুদ্ধকর খেলায় রান তাড়া করে জয়ের লক্ষ্য ১৭৩-এ পৌঁছে ওয়ারিয়র্স শেষ বলে, তিন উইকেট হাতে রেখে। দ্বাদশ ওভারে ৮২ রানে চার উইকেট হারানোর পর মনে হচ্ছিল জিতে যাবে ব্যাঙ্গালোর। কিন্তু জনাথন বোথা ও অ্যাশওয়েল প্রিন্স ভেঙ্গে দেন ভেট্টোরির স্বপ্ন। সে কথা মানছেন ভেট্টোরিও, "খেলার মাঝামাঝি সময়ে ১৭২ রানকে ভালো স্কোর বলেই মনে হচ্ছিল। ভাবছিলাম জিতেও যেতে পারি। এমন কি, শেষের দিকের কয়েকটি ওভারের আগেও জয়ের গন্ধ পাচ্ছিলাম আমি।" "কিন্তু এরপরই দু'টি ক্যাচ ফেলে দেয়া, ফিল্ডিং করতে গিয়ে হাত ফস্কে বল বেরিয়ে যাওয়া ও রান-আউটের সুযোগ নষ্ট করায় ম্যাচও বেরিয়ে গেলো হাত গলে," বিরক্তি ঝরে পড়ে ভেট্টোরি গলা থেকে। বোলারদের ওপরও কম বিরক্ত নন তিনি, "শেষের দিকে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যখন বোলারদের মারার জন্য মুখিয়ে আছেন, ঠিক তখনই তারা বল ফেলা শুরু করলেন ভুল জায়গায়। সামান্য শর্ট কিংবা সামান্য ফুলার লেঙথের বল হলে যে মার খেতে হবে তা তো জানা কথাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৫ ঘ.