২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার নাটকীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে নাটকীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার নিজেদের প্রথম খেলায় তারা ২ রানে হারিয়েছে অকল্যান্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 08:16 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে নাটকীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার নিজেদের প্রথম খেলায় তারা ২ রানে হারিয়েছে অকল্যান্ডকে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২১ রান করে কলকাতা। উদ্বোধনী ব্যাটসম্যান মানভিন্দর বিসলার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। গৌতম গম্ভিরের জায়গায় অধিনায়কত্ব করা জ্যাক ক্যালিস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। ৪ রান করে রান আউট হয়ে যান সাকিব আল হাসান। জবাবে লু ভিনসেন্টের ৪০ রানের সুবাদে ৬ উইকেটে ১১৯ রান করে অকল্যান্ড। ২১ রানে ২ উইকেট নেন ইউসুফ পাঠান। ২ ওভারে ১১ রান দিয়ে সাকিব কোনো উইকেট পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১৫২ঘ.