২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক ভালো অধিনায়ক: রুবেল

বেশি শট খেলতে গিয়ে বাংলাদেশ দল চার উইকেট হারিয়েছে বলে মনে করছেন রুবেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশি শট খেলতে গিয়ে বাংলাদেশ দল চার উইকেট হারিয়েছে বলে মনে করছেন রুবেল হোসেন। তিনি বলেন, ব্যাটসম্যানরা দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিলেন বলে এমনটা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম সম্পর্কে তিনি বলেন, "তিনি (মুশফিক) নিঃসন্দেহে ভালো অধিনায়ক। তার শুরুটাও ভালো হলো।" খেলা শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, "উইকেট ভালো ছিল। তবে আমাদের দলের বোলাররা (শফিউল ইসলাম ও রুবেল) ভালো বল করেছেন।" তিনি বলেন, "উইকেটে ঘাস ছিল। এ কারণে সঠিক জায়গায় বল ফেললে ব্যাটসম্যানদের তা খেলা খুব কঠিন হয়ে পড়ে।" "উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য তার আলাদা কোনো পরিকল্পনা নেই। আজ (সোমবার) যেমন বল করেছি তেমনটা করতে পারলে ভালো ফল অবশ্যই পাবো," যোগ করেন তিনি। বিসিবি কাপের প্রত্যেকটি ম্যাচ তারা জিততে চান বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৫৯ ঘ.