২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে পরিবর্তন আনা হবে না: ধোনি

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভালো করতে হলে পরের তিন খেলায় বোলারদের আরো ভালো বল করতে হবে বলে মনে করছেন মহেন্দ্র সিং ধোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভালো করতে হলে পরের তিন খেলায় বোলারদের আরো ভালো বল করতে হবে বলে মনে করছেন মহেন্দ্র সিং ধোনি। সিরিজের শেষ তিন ম্যাচের জন্য বোলিং 'লাইন-আপে' কোনো পরিবর্তন আনা হবে না বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, "সিরিজের শেষ তিন খেলায় ভালো করার জন্য বোলারদের সঙ্গে কাজ করতে হবে।" বৃষ্টি-বিঘœত দ্বিতীয় এক দিনের খেলায় হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। এর আগে বৃষ্টিতে ভেসে যায় প্রথম ম্যাচ। এ নিয়ে সফরে ইংল্যান্ডের কাছে টানা ছয় খেলায় হার মানে ভারত। ব্যাটসম্যানরা উন্নতি করছেন বলে মনে করেন ভারত অধিনায়ক। তিনি বলেন, "দ্বিতীয় একদিনের খেলায় ভালো ব্যাট করে আমরা ইংল্যান্ডকে ১৮০ রানের বেশি লক্ষ্য বেঁধে দেই। কিন্তু প্রথম পাওয়ার প্লে'ই ব্যবধান গড়ে দেয়। প্রথম ১০ ওভারে ১০০ রান সংগ্রহের পর তাদের আর কোনো ঝুঁকি নিতে হয়নি।" তিনি বলেন, "একদিনের সিরিজে আমরা স্কোর বোর্ডে রান জমা করতে পারছি, এটা একটা ভালো ব্যাপার। তবে আমাদের বোলিং বিভাগের উন্নতির প্রয়োজন রয়েছে।" ধোনি বলেন, "সব বোলারই ভালো করার চেষ্টাই করেছেন। কিন্তু তাদের প্রায় প্রত্যেকই অনেক রান দিয়ে ফেলছেন।" দলে একজন বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজনীতা অনুভব করছেন ধোনি। তিনি বলেন, "দলের চারজন ব্যাটসম্যান আক্রমণাত্মক ক্রিকেট খেলে। এ কারণে আমাদের একজন বাড়তি ব্যাটসম্যান প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০১ ঘ.