২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টনে খাদে পড়ে গেছে ভারত

এজবাস্টন টেস্টে আবারো খাদে পড়ে গেছে ভারত। প্রথম দিন প্রথম সেশনে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেটে রান করেছে ৭৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্টে আবারো খাদে পড়ে গেছে ভারত। প্রথম দিন প্রথম সেশনে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেটে রান করেছে ৭৩। তৃতীয় টেস্টে টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে পাঠায় ভারতকে। দলীয় মাত্র ৮ রানের মাথায় বীরেন্দর শেবাগ বিদায় নেন রানের খাত খোলার আগেই। এরপর ৫৯ ও ৬০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন গৌতম গম্ভির (৩৮) ও শচীন টেন্ডুলকার (১)। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ২ উইকেট নেন ৩২ রানে। চার টেস্টের সিরিজের প্রথম দুটি এরই মধ্যে জিতে নিয়েছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০১ ঘ.