২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট'

টেস্টকে আসল ক্রিকেট বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্টকে আসল ক্রিকেট বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট পা রেখেছে ২০০০তম পর্বে। এ প্রসঙ্গে কথা উঠতেই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন ক্রিকেটারের অবশ্যই টেস্ট খেলা উচিত। আমি মনে করি টেস্ট খেলেই একজন ক্রিকেটারের পূর্ণতা আসে।" টেস্ট, টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ - তিন ফরম্যাটের সঙ্গেই পরিচিত সুমন বলেন, "একজন টেস্ট ক্রিকেটার তিন ফরম্যাটেই নিজেকে মানিয়ে নিতে পারেন। তবে একজন টি-টোয়েন্টি ক্রিকেটারের পক্ষে টেস্টে উৎরে যাওয়া অনেক বেশি কঠিন।" শাহরিয়ার নাফিসও সুমনের সুরেই কথা বললেন। ক্রিকেট জীবনের শুরুতে তার কাছে একদিনের ক্রিকেট খেলাই ছিল ধ্যানজ্ঞান। তবে ধীরে ধীরে টেস্ট খেলার গুরুত্ব বুঝেছেন তিনি, "প্রথমে একদিনের ক্রিকেটকে গুরুত্ব দিয়েছি। তবে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর টেস্ট খেলাই ছিল মূল লক্ষ্য।" নাফিস আরও বলেন, "একজন ক্রিকেটারের জন্য টেস্ট ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেস্ট খেলতে হলে 'বেসিক' খুব ভালো হতে হবে। টেস্ট খেলেই নিজের সামর্থ্য ভালোভাবে বোঝা যায়।" টেস্ট ম্যাচ দর্শকদের জন্য বিরক্তির কারণ হলেও ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় বলে মন্তব্য করেন নাফিস। তিনি বলেন, "দর্শকদের জন্য টেস্ট ক্রিকেট বিরক্তিকর হতে পারে। তবে ক্রিকেটারদের জন্য এটা খুবই জরুরী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮৩৯ ঘ.