২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পাওয়ার পরও খেলা চালিয়ে যান তামিম

চোট পাওয়ার পরও বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, কুঁচকির সমস্যা নিয়ে ইংল্যান্ডে খেলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়ার পরও বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, কুঁচকির সমস্যা নিয়ে ইংল্যান্ডে খেলেন তিনি। তিনি বলেন, "তামিম কুঁচকির সমস্যা নিয়ে এসেছিলেন। এক সপ্তাহ আগে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় এই চোট পান। ওই চোট নিয়েই ইংল্যান্ডে খেলেন তিনি।" তবে জিম্বাবুয়ে সফরের আগে তামিম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন দেবাশীষ। তিনি বলেন, "ইংল্যান্ডেই তার চিকিৎসা শুরু হয়, সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে।" নেটে ব্যাটিং করতে তামিমের কোনো সমস্যা হবে না বলে জানান দেবাশীষ। তবে তিনি বলেন, আপাতত দৌড়া-দৌড়ি করতে পারবেন না। জাতীয় দলের কোনো খেলোয়াড়ের বড় ধরনের কোনো চোট নেই বলে উল্লেখ করে তিনি বলেন, "ছোট খাটো দুই-একটা সমস্যা রয়েছে। সেগুলো দ্রুত কেটে যাবে বলে আশা করছি।" ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেন তামিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৩৬ ঘ.