ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
টেস্ট ও একদিনের ক্রিকেটে ডিআরএস পদ্ধতি বাধ্যতামূলক করে গত মাসে নতুন একটি আইন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে তা পহেলা অক্টোবরের আগে কার্যকর হবে না।
আর্থিক কারণে এসএলসি এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে জানিয়েছে ডেইলি মিরর। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই আটটি ম্যাচে ডিআরএস পদ্ধতির ব্যবস্থা করতে হলে কমপক্ষে এক লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার খরচ করতে হবে এসএলসিকে।
ডেইলি মিররকে এসএলসির অন্তবর্তীকালীন কমিটির প্রধান উপল ধর্মাদাসা বলেন, "আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডিআরএস পদ্ধতি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।"
ধর্মাদাসা আরো জানান, প্রযুক্তি সহজলভ্য করার জন্য তাদের পৃষ্ঠপোষক প্রয়োজন। যাতে ব্যয় মেটানোর জন্য আর্থিক সাহায্য পেতে পারে এসএলসি।
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজই হতে যাচ্ছে শেষ সিরিজ যেখানে 'ডিআরএস' পদ্ধতি ব্যবহার করা হবে না। অক্টোবর থেকে টেস্ট ও একদিনের ক্রিকেটে সংশোধিত 'ডিআরএস' পদ্ধতি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে। সংশোধিত ডিআরএস পদ্ধতিতে হট স্পট প্রযুক্তি যোগ করা হয়েছে। আর বাদ দেয়া হয়েছে বল ট্রাকিং প্রযুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/াটএ/১৫৪০ ঘ.
bdnews24