২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে শুরুর অপেক্ষায় রাসেল

জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত প্রাথমিক ডাক পাওয়াকে নতুন শুরু হিসেবে দেখছেন সৈয়দ রাসেল। তিনি বলেন, "আমার জন্য এটা নতুন শুরু। ভালো করতে পারলে হয়তো দলেও থাকবো। তারপরও এটা আমার জন্য নতুনই। দলে ডাক পেয়ে ভালো লাগছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত প্রাথমিক ডাক পাওয়াকে নতুন শুরু হিসেবে দেখছেন সৈয়দ রাসেল। তিনি বলেন, "আমার জন্য এটা নতুন শুরু। ভালো করতে পারলে হয়তো দলেও থাকবো। তারপরও এটা আমার জন্য নতুনই। দলে ডাক পেয়ে ভালো লাগছে।" ইংল্যান্ডে হেলিস্ট্রেট সিটি ক্লাবের হয়ে মাইনর কাউন্টি খেলছিলেন। ২৩ জনের দলে ডাক পেয়ে দেশে ফিরেন গতকাল। বৃহস্পতিবার যোগ দেন ক্যাম্পে। প্রথম দিন জিম ও বোলিং অনুশীলন করেন সৈয়দ রাসেল। সিডন্সের সময়ে এক রকম উপেক্ষিত ছিলেন রাসেল। এবার পরিস্থিতি পাল্টাবে বলে আশা করছেন। তিনি বলেন, "গত দুই বছরে আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে। খুব একটা খেলতে পারিনি। ইকোনমি ও গড় আমার পক্ষে হলেও খেলা হয়ে উঠেনি।" ম্যাচে নয়, শুধু নেটে পেস দেখেই সিডন্স রায় দিয়েছিলেন 'সাধারণ বোলার' হিসেবে। সেই ব্যথা এখনো পীড়া দেয় রাসেলকে। বলেন, "মাঠে খেলা দেখেন নি। নেটে স্রেফ পেস দেখেই বলে দিলেন 'সাধারণ বোলার'। কষ্টটা এখনো আছে। এরপর তো আর খেলাই হল না।" "মাঠে কখনো খুব খারাপ তো করিনি। ১০ ওভার বল করে ৭০ বা এর কাছাকাছি রান ক'বার দিয়েছি?" আত্মজিজ্ঞাসা রাসেলের। মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাৎ হোসেন চোটের কারণে দলে নেই। দলে পেসারদের মধ্যে রাসেলই সবচেয়ে অভিজ্ঞ। কিন্তু তা মানতে রাজি নন তিনি। বলেন, "না, এটা আমার নতুন শুরু। বর্তমান দলে যারা আছেন তারাই সিনিয়র। আমি নতুন করে শুরু করতে চাই।" টেস্ট ও একদিনের দলে জায়গা পাওয়া নিয়ে ভাবছেন না। তিনি বলেন, "কোন দলে থাকবো জানি না। তবে আমার লক্ষ্য একদিনের দলে থাকা। আমিতো একদিনের দলের বোলারই।" হেলিস্ট্রেট ক্লাবের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন। সব মিলে নেন ১০ উইকেট। সেরা ৪/৪৭। ৬৫ ওভারের ওই ম্যাচগুলোতে ১৮ ওভার করে বল করেছেন। প্রথম স্পেলে টানা ১২/১৪ ওভার বলও করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২২৩৫ ঘ.