ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের ক্রিকেটে আমূল পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পাকিস্তান টাস্ক টিম (পিটিটি)।
গত সপ্তাহে হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ৩৮ পৃষ্ঠার এক প্রতিবেদনে দেশটির ক্রিকেটের উন্নয়নে ৬৩টি সুপারিশ করা হয়।
সুপারিশগুলোর মধ্যে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় পরিবর্তন আনা, দল নির্বাচন ও ব্যবস্থাপনা কমিটিতে নিয়োগ পদ্ধতি এবং ঘরোয়া ক্রিকেটে ব্যবহৃত বলের মানে পরিবর্তন আনার উল্লেখযোগ্য।
প্রতিবেদনে ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক আবারো চালু করার জন্য জোর আহ্বান জানানো হয়।
এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের ক্ষমতা 'খর্ব করা' সংক্রান্ত বিষয়ও রয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের নিরাপত্তা ও 'স্পট ফিক্সিং'র ওপরও।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত সপ্তাহে জানিয়েছে, প্রতিবেদনটি খতিয়ে দেখে পর্যবেক্ষণসহ তাদের মতামত তারা আইসিসিকে জনাবে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বোর্ড প্রধানের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত সুপারিশটির কথা উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/ডিডি/টিআর/১৬২৭ ঘ.
bdnews24