ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৃষ্ঠপোষকের অভাবে বাতিল হয়ে গেছে বর্ডার-গাভাস্কার বৃত্তি প্রদান কার্যক্রম। অস্ট্রেলিয়া-ভারত কাউন্সিল (এআইসি) এই কর্যক্রম পরিচালনা করতো।
২০০০ সাল থেকে বর্ডার-গাভাস্কার বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়। দুই দেশের সাবেক দুই সেরা খেলোয়াড় অ্যালান বর্ডার ও সুনীল গাভাস্কারের নামে বৃত্তির নাম রাখা হয়।
এই কার্যক্রমের অধীনে বিসিসিআইয়ের নির্বাচিত তিনজন উদীয়মান ভারতীয় ক্রিকেটারকে ব্রিসবেনে অবস্থিত অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) ছয় সপ্তাহের জন্য নিয়ে যাওয়া হত।
মোহাম্মদ কাইফ, শিব সুন্দর দাস ও এস শ্রীরাম প্রথমবার এই বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়া যান। এছাড়া বিভিন্ন সময়ে গৌতম গম্ভির, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও অভিমান্যু মিথুন এই বৃত্তি পেয়েছেন। যারা এখন ভারতের জাতীয় দলে খেলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত
bdnews24