২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি হচ্ছে কানাডা-আফগানিস্তান

২০১১-১৩ মৌসুমের আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে নিজেদের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১-১৩ মৌসুমের আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে নিজেদের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে কানাডা। খেলা হবে কানাডায় অগাস্টের ২ থেকে ৫ তারিখ পর্যন্ত। এছাড়া দু'টি একদিনের আন্তর্জাতিক ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দু'টি। একদিনের ম্যাচ দু'টি হবে ৮ ও ৯ অগাস্ট। আর ১১ ও ১২ অগাস্ট হবে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দু'টি। কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে আফগানিস্তান। ২০০৯-১০ মৌসুমে ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথমবারের মতো অংশ নিয়ে প্রতিযোগিতার শিরোপা জেতে আফগানিস্তান। ফাইনালে তারা হারায় পয়েন্ট তালিকার শীর্ষ দল স্কটল্যান্ডকে। ক্রিকেটের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাইন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশগুলো অংশ নিয়ে থাকে। আয়ারল্যান্ড এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। ২০০৫ থেকে ২০০৭-০৮ মৌসুম পর্যন্ত দলটি টানা তিনবার চ্যাম্পিয়ন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৮ ঘ.