২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকদের সমালোচনায় মন্ত্রী

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সাইমন ক্যাটিচকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী স্টেফান স্মিথ। নির্বাচকদেরও তীব্র সমালোচনা করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সাইমন ক্যাটিচকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী স্টেফান স্মিথ। নির্বাচকদেরও তীব্র সমালোচনা করেন তিনি। উপমহাদেশে এটি স্বাভবিক চিত্র হলেও অস্ট্রেলিয়ায় রাজনীতিক ও ক্রীড়া কর্মকর্তাদের মধ্যে বিরোধ বলতে গেলে দেখা দেয় না। অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে রান করার পরও চুক্তি থেকে ক্যাটিচের বাদ পড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। কাটিচ ও স্মিথ দু'জনই জন্ম নিয়েছেন পশ্চিম অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় পশ্চিমের ক্রিকেটারদের সঙ্গে বিরূপ আচরণ করা হয়ে থাকে বলে উল্লেখ করে তিনি বলেন, "বহু আগে থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া ও নির্বাচকরা পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ওপর বিরূপ।" যুক্তি দিয়ে স্মিথ বলেন, "শেষ ৩০ টেস্টে ৫০ গড়ে ক্যাটিচ প্রায় ৩ হাজার রান করেছেন, যা রিকি পন্টিং ও মাইক হাসির চেয়ে বেশি।" তিনি বলেন, "তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া একটা অদ্ভূত সিদ্ধান্ত।" অস্ট্রেলিয়ার শীর্ষ ২৫ ক্রিকেটারের মধ্যে ক্যাটিচ যে নেই, তা তার বিশ্বাস হয় না বলে উল্লেখ করে তিনি বলেন, "চুক্তিবদ্ধ ২৫ জনের তালিকায় আমি ক্যাটিচের চেয়ে ভালো একজনও উদ্বোধনী ব্যাটসম্যান দেখছি না। দু'জন তো দূরের কথা।" ২৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান মাইকেল ব্রাউন নির্বাচকদের পক্ষে সাফাই গেয়েই চলেছেন। তিনি বলেন, "ফুল-টাইম নির্বাচক নিয়োগ দিলেই রাতারাতি সব কিছু পাল্টে যায় না। কাউকে 'ফুল-টাইম' নির্বাচক বানিয়ে দিলেই সেরা ফল পাওয়া যায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৩ ঘ.