ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ছাড়পত্র দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার শেন শিলিংফোর্ডকে। তার বোলিং নিয়ে সন্দেহ দেখা দেয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২৫ মে শিলিংফোর্ডের বোলিং-এর ধরণ পরীক্ষা করে তা বৈধ বলে ঘোষণা করেন। এরপরই আইসিসি তাকে বল করার ছাড়পত্র দেয়।
শিলিংফোর্ড বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে আবারও খেলতে পারবো, তা জানতে পেরে আমি খুব খুশি হয়েছি।"
নিষিদ্ধ করার পর গত কয়েক মাস ভালো কাটেনি শিলিংফোর্ডের। এই সময়কালে সমর্থন দেয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জন্য ধন্যবাদ জানান তিনি।
শ্রীলঙ্কায় ২০১০ সালের নভেম্বরে প্রথম টেস্ট চলার সময় শিলিংফোর্ডের বোলিং নিয়ে মাঠের দুই আম্পায়ার ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24