২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিলিংফোর্ডকে ছাড়পত্র দিলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ছাড়পত্র পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার শেন শিলিংফোর্ড। তার বোলিং ধরণ নিয়ে সন্দেহ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ছাড়পত্র পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার শেন শিলিংফোর্ড। তার বোলিং ধরণ নিয়ে সন্দেহ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক ২৫ মে শিলিংফোর্ডের বোলিং ধরণ পরীক্ষা করে তা বৈধ বলে রায় দেন। পরে আইসিসির পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানান হয়। আনন্দিত শিলিংফোর্ড বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে আবারো খেলতে পারবো এটা জানতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আমি সব সময় এটাই চাইতাম। এই বাধা অতিক্রম করতে গিয়ে আমি আরো শক্তিশালী ও লক্ষ্যে প্রতি অবিচল হয়েছি।" গত কয়েক মাস কঠিন সময় পার করা শিলিংফোর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে তাকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রীলঙ্কায় ২০১০ সালের নভেম্বরে সিরিজের প্রথম টেস্টে শিলিংফোর্ডের বোলিং ধরণ নিয়ে আম্পায়ার আইসিসির কাছে অভিযোগ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২২০ ঘ.