২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্কের শতকে ২৭১ রানের লক্ষ্য ছুড়লো অস্ট্রেলিয়া

জুম আলট্রা একদিনের সিরিজের প্রথম খেলায় জয়ের জন্য বাংলাদেশকে ২৭১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 03:58 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুম আলট্রা একদিনের সিরিজের প্রথম খেলায় জয়ের জন্য বাংলাদেশকে ২৭১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে অধিনায়ক মাইকেল ক্লার্কের শতকের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৭০ রান করে অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্লার্ক যুগের প্রথম ম্যাচেই দলকে েেসামনে ক নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ১৪ ওভারে ৯০ রান তোলতেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া অস্ট্রেলিয়াকে পে ফেরান তিনি। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। তার ১১১ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে। একদিনের ক্রিকেটে ক্লার্কের এটি ষষ্ঠ শতক। আর বাংলাদেশের বিপক্ষে প্রথম। ১৩৮ রানে চতুর্থ উইকেট পড়ার পর পঞ্চম উইকেট জুটিতে ক্লার্ক ও মাইক হাসি তোলেন ৮৩ রান। এ জুটি অস্ট্রেলিয়াকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। ৪৬ তম ওভারে সোহরাওয়ার্দী শুভর বলে লং অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হাসি (৩৩) মাহমুদুল