২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত

পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল চূড়ান্ত খেলায় ভারত খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। এ নিয়ে তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠলো ১৯৮৩ সালের চ্যাম্পিয়ন ভারত। এছাড়া ২০০৩ সালেও ফাইনালে খেলে তারা। কিন্তু হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। মোহালিতে দ্বিতীয় সেমিফাইনালে রান তাড়া করতে গিয়ে ৪৯ ওভার ৫ বলে ২৩১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের পালা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শচীন টেন্ডুলকারের ভাগ্যদেবীর পরশ পাওয়া অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৬০ রান করে ভারত। এ নিয়ে বিশ্বকাপে পাঁচবার ভারতের কাছে হার মানলো পাকিস্তান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কামরান আকমল ও মোহাম্মদ হাফিজ ৪৪ রানের একটি ভালো ভিত্তি গড়ে দিলেও পরের দিকের ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে পারেননি। যদিও তাদের প্রায় সবাই শুরুটা ভালোই করেন। দুই অঙ্কের ঘরেও পৌঁছান সাত ব্যাটসম্যান। কিন্তু বড় ইনিংস কেউ খেলতে পারেননি। ফলে গড়ে ওঠেনি বড় কোনো জুটিও। মূলত ১০৬ রানের মধ্যে কামরান (১৯), হাফিজ (৪৩), আসাদ শফিক (৩০) ও ইউনুস খান (১৩) বিদায় নেয়ার পর খেলা চলে যায় ভারতের হাতে। আর পাকিস্তান উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। মাঝের সারির ব্যাটসম্যান মিসবাহ-উল-হক দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে অর্ধশতক আদায় করে নিলেও ভারতের হাত থেকে ম্যাচ বের করে আনতে পারেননি। কেবল হারের ব্যবধান কমান তিনি। এছাড়া ২৪ বলে ২৯ রান করেন উমর আকমল। একটি চার ও দু'টো ছক্কা রয়েছে তার ইনিংসে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৬ রানও আসে মিসবাহর ব্যাট থেকে। তিনি তার ৭৬ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ১টি ছয় দিয়ে। এটি বিশ্বকাপে তার তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেটে ১৪তম। ভারতের পক্ষে ২টি করে উইকেট ভাগাভাগি করে নেন আশীষ নেহরা, মুনাফ প্যাটেল হরভজন সিং, যুবরাজ সিং ও জহির খান। এ জন্য নেহরা দেন ৩৩ রান, মুনাফ ৪০, হরভজন ৪৩, যুবরাজ ৫৭ ও জহির দেন ৫৮। এর আগে ব্যাটিংয়ে নেমে সাবধানে খেলা শুরু করেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। প্রথম দুই ওভারে রান তোলেন মাত্র ৬। কিন্তু তৃতীয় ওভারে (উমর গুলের দ্বিতীয় ওভার) ৫টি চার মেরে ওভার প্রতি রান তোলার চিত্রটাই পাল্টে দেন শেবাগ। তখন যেন রীতিমতো বান ডাকে রানের। তবে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। দলীয় ৪৮ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে এলবিডবি