২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামপাড়ায় মেলা

স্টেডিয়াম পাড়া এখন মেলা। নানা ধরনের পসরা নিয়ে এই মেলায় হাজির ভ্রাম্যমাণ হকাররা। এসব পণ্যর বেশিরভাগই দর্শকদের বিনোদনের জন্য তৈরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টেডিয়াম পাড়া এখন মেলা। নানা ধরনের পসরা নিয়ে এই মেলায় হাজির ভ্রাম্যমাণ হকাররা। এসব পণ্যর বেশিরভাগই দর্শকদের বিনোদনের জন্য তৈরি। স্টেডিয়ামের বাইরের চারদিকে ভ্রাম্যমাণ হকাররা ছোট ছোট বাক্স নিয়ে পসরা সাজিয়ে বসেছে। বিক্রিও বেশ রমরমা। বাংলাদেশের জাতীয় পতাকা আকারভেদে ২০ টাকা থেকে তিনশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। স্টেডিয়ামে যারা প্রবেশ করছেন তাদের সবার হাতেই কমপক্ষে একটি করে পাতাকা দেখা গেছে। এছাড়া অনেকে তাদের মাথা ও পিঠে পতাকা বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করছেন। পাতাকা বিক্রির পাশাপাশি দেশের মানচিত্র ও পতাকা শরীরের বিভিন্ন অংশে এঁকে নিচ্ছেন দর্শকরা। গালে অথবা হাতে বাংলাদেশের পতাকা এঁকে অনুষ্ঠানে যাচ্ছেন দর্শনার্থীরা। বিপুল চাহিদা বিশাল আকৃতির ভুভুজেলা নামের বাঁশিটির। এই বাঁশি দেড় থেকে দুই'শ টাকায় বিক্রি হচ্ছে। প্লাস্টিকের তৈরি এ বাঁশির শব্দে পুরো স্টেডিয়াম পাড়া সরগরম করে রেখেছেন দর্শনার্থীরা। বাঁশি বিক্রেতা রহিম মিয়া জানায়, বিক্রি ভাল। তার ৩০টি ভুভুজেলার ২৫টিই বিক্রি হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপ ফুটবলের সময় দর্শকরা এ বাঁশি বাজিয়ে স্টেডিয়াম সরগরম করে রেখেছিলেন। ভুভুজেলার ক্রেতা দর্শক শরিফ আকন্দ জানান, সকালে যে ভুভুজেলা বিক্রি হয়েছে ৮০ টাকায় বিকেলে তা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সময়ের সঙ্গেসঙ্গে দামও বাড়ছে। এ ছাড়া বিক্রি হচ্ছে বিশ্বকাপের বাংলাদেশের জার্সি, প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, স্টিকারসহ বিশ্বকাপ উপলক্ষে তৈরি নানা ধরনের আকর্ষণীয় দ্রব্যাদি। হকারদের স্টেডিয়াম এলাকায় প্রবেশ নিষেধ থাকলেও কৌশলে তারা প্রবেশ করে দর্শকদের মাঝে নানা সামগ্রী বিক্রি করে উৎসবের আমেজ আরো বাড়িয়ে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআই/পিডি/১৭৫৭ ঘ.