ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি খেলার জন্য কাউন্টি দল গ্লুচেস্টারশায়ারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছেন শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা আগেই দেন টেস্ট (৮০০ উইকেট) ও একদিনের (৫১৭ উইকেট) ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মুরালি।
তবে টোয়েন্টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে টিম কোচির হয়ে মাঠে দেখা যাবে তাকে।
মুরালি বলেন, "গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি আমি। তরুণদের নিয়ে গড়া চমৎকার একটি দল এটি।"
গ্লুচেস্টারশায়ারের নিজের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
দলের প্রধান টম রিচার্ডসন বলেন, মুরালিধরনের কারণেই আমাদের দল সবার আলোচনার বিষয়ে পরিণত হবে। আমরা তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫৪ ঘ.
bdnews24